মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে লেবাননের বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেবাননে ভ্রমণ না করার এবং মধ্যপ্রাচ্যে বা এই অঞ্চলের মাধ্যমে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে।
দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, “মধ্যপ্রাচ্যে উচ্চমাত্রার উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল রয়ে গেছে এবং যেকোনো সময় অপ্রত্যাশিতভাবে পরিস্থিতির অবনতি ঘটতে পারে।”
এদিকে, জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাসও একই ধরনের সতর্কতা জারি করেছে। সেখানে মার্কিন নাগরিকদের গাজা, উত্তর ইসরায়েল এবং মিসর সীমান্তবর্তী এলাকায় (তাবা ক্রসিং ব্যতীত) ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

