Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্বকাপে বাজি ধরে ‘প্রেমিকের হাত ধরে’ পালালেন গৃহবধূ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৮ pm ১৮, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
বিশ্বকাপে বাজি ধরে ‘প্রেমিকের হাত ধরে’ পালালেন গৃহবধূ

বিশ্বকাপে বাজি ধরে ‘প্রেমিকের হাত ধরে’ পালালেন গৃহবধূ

‎এ এম ফাহাদ , (খাগড়াছড়ি) :
‎
‎খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ফুটবল ম্যাচ নিয়ে বাজি ধরে দুই অবুঝ সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে প্রেমিক রাকিবুল ইসলাম মুন্নার হাত ধরে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কবিতা ত্রিপুরা (২৬) নামের এক গৃহবধূর বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
‎
‎ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার (১৭ জুলাই) ভোরে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকার বাসিন্দা কবিতা ত্রিপুরা তার দুই শিশুপুত্রকে ঘরে রেখে গোপনে ঘর ছাড়েন। অভিযোগ রয়েছে, যাওয়ার সময় তিনি নগদ ৫০ হাজার টাকা ও মূল্যবান স্বর্ণালঙ্কার সঙ্গে নিয়ে গেছেন।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ নিয়ে রাকিবুল ইসলাম মুন্নার সঙ্গে কবিতার দীর্ঘদিনের পরিচয় ও প্রেমের সম্পর্ক ছিল। ম্যাচটিকে কেন্দ্র করে তারা একটি অদ্ভুত বাজি ধরেন। বাজির শর্ত ছিল, খেলায় ইংল্যান্ড হেরে গেলে কবিতা তার স্বামী-সংসার ছেড়ে মুন্নাকে বিয়ে করবেন। সেই শর্ত অনুযায়ী বাজি হেরে ভোর ৪টার দিকে তিনি সন্তানদের ফেলে প্রেমিকের সঙ্গে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান।
‎
‎পারিবারিক সূত্রে জানা গেছে, কবিতার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। স্বামীর অনুপস্থিতির সুযোগে মাটিরাঙ্গার স্থানীয় যুবক রাকিবুল ইসলাম মুন্নার সঙ্গে কবিতার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের এই সম্পর্কের জের ধরেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।
‎
‎নিখোঁজ কবিতার বাড়ি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার নুনছড়ি দেবতাপুকুর এলাকায়। ঘটনার পর থেকে তার স্বামী স্ত্রী ও সন্তানদের খোঁজে দিশেহারা হয়ে পড়েছেন।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুক্তভোগী স্বামী জানান, তিনি তার স্ত্রী ও সন্তানদের উদ্ধারের জন্য মাটিরাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
‎
‎মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহেদ উদ্দিন বলেন, ঘটনাটি আমরা খতিয়ে দেখছি এবং তাদের সন্ধানে অভিযান চলছে।
‎
‎এদিকে ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে এলাকাজুড়ে, অবুঝ শিশুদের এমন অসহায় অবস্থায় ফেলে যাওয়ার ঘটনায় স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন
  • দিনাজপুর ট্রাকের চাপায় প্রাণ গেল কিশোরের
  • পাটের দামে খুশি রাজশাহীর কৃষক 
  • মার্কিন হামলায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান
  • ইবিতে ‘স্মরণে শহীদ সাজিদ আব্দুল্লাহ’ শীর্ষক স্মরণসভা কর্মসূচি শিক্ষার্থীদের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম