Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালীতে ৫দিনেই চোরাই হোন্ডা উদ্ধার করলো পুলিশ, গ্রেফতার ২

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৭ pm ১৮, জুলাই ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0
নোয়াখালীতে ৫দিনেই চোরাই হোন্ডা উদ্ধার করলো পুলিশ, গ্রেফতার ২

নোয়াখালীতে ৫দিনেই চোরাই হোন্ডা উদ্ধার করলো পুলিশ, গ্রেফতার ২

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালী সদরের মাইজদী থেকে চুরি হওয়া সাংবাদিকের মোটরসাইকেল মাত্র পাঁচ দিনের মধ্যেই উদ্ধার করে দিল নোয়াখালী সুধারাম মডেল থানা পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় চোর চক্রের দুই সদস্যকে, উদ্ধার করা হয় আরো একটি মোটরসাইকেল। শুক্রবার রাতে সদর উপজেলার কাঞ্চন মেম্বারের পুল এলাকা থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, দক্ষিণ হাতিয়ার সিরাজুল ইসলামের ছেলে মো. ফয়সাল (৩৫) ও সুবর্ণচর উপজেলার পশ্চিম চরলিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।
সুধারাম মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, গত ১২ জুলাই রাত ১০টার দিকে নোয়াখালী জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে ইনডিপেনডেন্ট টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আবু নাছের মঞ্জুর মোটরসাইকেলটি চুরি হয়। পরদিন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন তিনি। এছাড়াও দুই মাস আগে সোনাপুর থেকে চুরি হওয়া জয়দেব নামে এক যুবকের মোটরসাইকেল চুরির অভিযোগ রয়েছে থানায়।
শুক্রবার চোরচক্রের সদস্য ফয়সাল মোটরসাইকেল ফেরত দেওয়ার কথা বলে জয়দেবের কাছ থেকে মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে ১০ হাজার টাকা হাতিয়ে নেন। তবে টাকা পাওয়ার পরও মোটরসাইকেল ফেরত দিতে গড়িমসি করে ফয়সাল।
এক পর্যায়ে আরও টাকা দেওয়ার কথা বলে জয়দেব ও তার বন্ধুরা কৌশলে ফয়সাল ও জাহাঙ্গীরকে ডেকে নিয়ে পুলিশে খবর দেন। এ সময় সুধারাম মডেল থানার এসআই ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা হয় সাংবাদিক আবু নাছের মঞ্জুর মোটরসাইকেলটি। পরে রাতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী জয়দেবের মোটরসাইকেলটিও উদ্ধার করে পুলিশ। ওসি নজরুল ইসলাম বলেন, ফয়সাল ও জাহাঙ্গীর আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।
ফয়সালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এক জেলা থেকে মোটরসাইকেল চুরির পর অন্য জেলায় পাচার করে আসছে। তারা নোয়াখালী থেকে গত কয়েকদিনে আরও কয়েকটি মোটরসাইকেল চুরি করেছে বলে ধারণা করা হচ্ছে, চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
মোটরসাইকেল চুরির ঘটনায় করা দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Tags: উদ্ধারগ্রেফতারনোয়াখালী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মার্কিন হামলায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান
  • ইবিতে ‘স্মরণে শহীদ সাজিদ আব্দুল্লাহ’ শীর্ষক স্মরণসভা কর্মসূচি শিক্ষার্থীদের
  • শার্শায় জুলাই শহীদ দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বেনাপোলে বড় ভাইকে কুপিয়ে জখম করেছে ছোট ভাই
  • নওগাঁর সাব্বির হোসেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম