আবদুর রহিম, ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি):
গতকাল শুক্রবার চট্টগ্রাম মহানগরী ৪০ নং ওয়ার্ড এ বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনার মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী পানিবন্দী বন্যাদূর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
মন্ত্রী তাঁর সংসদীয় এলাকার বন্যাদূর্গত মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন, সরকার সব সময় যে কোনো দূর্যোগে সাধারণ মানুষের পাশে থাকবে। জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রাথমিক পর্যায়ে অসহায় মানুষদের খাবারের পাশাপাশি পর্যায়ক্রমে কৃষকদের মাঝে সার -বীজ বিতরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ভেঙে পড়া ঘরবাড়ি তৈরী করার করার কথা গণমাধ্যমকে জানান।
এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটনসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

