Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পূর্ণ পুনর্বাসন না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৮ pm ১৭, জুলাই ২০২৬
in Lead News, জাতীয়
A A
0
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। ছবি সংগৃহীত

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। ছবি সংগৃহীত

চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সম্পূর্ণ পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামে প্রায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরই মধ্যে এক লাখের বেশি মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন কার্যক্রমও শুরু হয়েছে।

তিনি বলেন, বন্যাকবলিত এলাকায় চাল, রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আমীর খসরু আরও বলেন, বন্যার কারণে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সংস্কারকাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে সেই কাজ শুরু হয়েছে।

পতেঙ্গায় ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী চন্দনাইশ উপজেলার উদ্দেশে রওনা দেন। পরে তিনি সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Tags: আমীর খসরুচট্টগ্রামসরকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ
  • প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জয়পুরহাটে গবাদি পশু বিতরণ
  • গোপালপুরে ৩০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
  • ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মাদকবিরোধী মানববন্ধন
  • বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’তে জাবি আইন অনুষদের ডিন অধ্যাপক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম