Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সোনাহাট স্থলবন্দরে ভারতীয় ইয়াবাসহ নারী গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৭ pm ১৭, জুলাই ২০২৬
in অপরাধ
A A
0
সোনাহাট স্থলবন্দরে ভারতীয় ইয়াবাসহ নারী গ্রেপ্তার

সোনাহাট স্থলবন্দরে ভারতীয় ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার ২৯০ টাকাসহ মর্জিনা আক্তার (৪০) ওরফে গেন্দি নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

শনিবার (১৭ জুলাই) দুপুর ৩টার দিকে সোনাহাট এলাকার বানুরকুঠিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মর্জিনা আক্তার আতোয়ার হোসেনের মেয়ে এবং একই এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সোনাহাট স্থলবন্দর এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য পরিবহনের কাজে আসা ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের কাছে ইয়াবা ও গাঁজা বিক্রির অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার তাকে আটকের চেষ্টা করলেও তিনি কৌশলে পোল্ট্রি মুরগির দোকানের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সচেতন জনগণের সহযোগিতায় পরিচালিত অভিযানে তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ২৯০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৫৬ হাজার ২৯০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে অভিযুক্তকে থানা হাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ
  • প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জয়পুরহাটে গবাদি পশু বিতরণ
  • গোপালপুরে ৩০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
  • ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মাদকবিরোধী মানববন্ধন
  • বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’তে জাবি আইন অনুষদের ডিন অধ্যাপক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম