Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পীরগাছায় গাছের ডালপালা কাটার, প্রতিবাদ করায় মারধর, পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৪ pm ১৭, জুলাই ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0
পীরগাছায় গাছের ডালপালা কাটার, প্রতিবাদ করায় মারধর, পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ

পীরগাছায় গাছের ডালপালা কাটার, প্রতিবাদ করায় মারধর, পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ

রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের জোলাপাড়া মৌজায় একটি পুকুরপাড়ের প্রায় ৪০ টি লিচু গাছসহ বিভিন্ন প্রজাতির আরও ১৫ টি গাছের ডালপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে পুকুরের মালিককে মারধর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগের ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন ভুক্তভোগী আকতার হোসেন।
ভুক্তভোগী আকতার হোসেন অন্নদানগর ইউনিয়নের পঞ্চানন গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
অপর দিকে অভিযুক্তরা ইটাকুমারী ইউনিয়নের গঙ্গানারায়ণ এলাকার মৃত হাসমত আলীর ছেলে আশব আলী ও আফর উদ্দিন, মৃত মকবুল হোসেনের ছেলে সিরাজ ইসলাম (সিরা), আফর উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম এবং ধনেশ্বরের ছেলে শ্রী সুধা রাম।
অভিযোগ সূত্রে জানা যায়, জোলাপাড়া এলাকায় নিজের পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন আকতার হোসেন। পুকুরপাড়ে তাঁর প্রায় ৪০টি লিচু গাছ ছাড়াও আরও প্রায় ১৫টি বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।
 অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাঁর কাছে টাকা দাবি করে আসছিলেন। টাকা না দিলে পুকুরে মাছ চাষ করতে দেওয়া হবে না বলেও বিভিন্ন সময় হুমকি-ধমকি দেওয়া হয়। এরই জের ধরে গত ১৫ জুলাই ২৬ সকাল আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী আকতার হোসেন পুকুরে না থাকার সুযোগে অভিযুক্তরা পুকুরের পশ্চিম ও দক্ষিণ পাশের পাড়ে থাকা প্রায় ৪০টি লিচু গাছসহ আরও প্রায় ১৫টি বিভিন্ন প্রজাতির গাছের ডালপালা কেটে ফেলেন। এতে তাঁর প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পরদিন ১৬ জুলাই২৬, দুপুর সাড়ে ১২টার দিকে তিনি গাছের ডালপালা কাটার বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা তাঁকে গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। মারধরের সময় তাঁর শার্টের বুক পকেটে থাকা ৩ হাজার টাকা জোরপূর্বক বাহির করে নেওয়া হয়। পরে স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসা গ্রহণ করেন।
ভুক্তভোগী আকতার হোসেন বলেন, “আমি আমার নিজস্ব পুকুরে বৈধভাবে মাছ চাষ করে আসছি। দীর্ঘদিন ধরে আমাকে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করা হচ্ছিল। টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে আমার লিচু গাছসহ বিভিন্ন প্রজাতির গাছের ডালপালা কেটে ক্ষতি করা হয়েছে। প্রতিবাদ করায় আমাকে মারধর করা হয় এবং বুক পকেটে থাকা ৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Tags: অপরাধপীরগাছারংপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রেমিকের সঙ্গে নদীতে ঝাঁপ দিতে গিয়ে পালালো প্রেমিকা
  • জুলাইয়ের চেতনায় বৈষম্য নিরসনে কাজ করছে সরকার
  • নতুন ভোটার নিবন্ধনে মিলবে ১৫ দিনের সুযোগ
  • জিয়াকে দেখে কেঁপে উঠেছিলেন মেজর মোজাফফর
  • ফুটবল বিশ্বের চোখ স্পেন-আর্জেন্টিনার ফাইনালে, গ্যালারিতে ট্রাম্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম