Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ চালু হচ্ছে সিলেট-ঢাকা রুটে

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৪ pm ১৭, জুলাই ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0
বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ চালু হচ্ছে সিলেট-ঢাকা রুটে

বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ চালু হচ্ছে সিলেট-ঢাকা রুটে

ঢাকা-সিলেট-ঢাকা রুটে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ নামে নতুন এক জোড়া বিরতিহীন ট্রেন চালু করছে সরকার। এরই মধ্যে নতুন এই ট্রেন সার্ভিস চালুর অনুমোদন দেওয়া হয়েছে।রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ”প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঢাকা-সিলেট-ঢাকা রুটে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ নামে এক জোড়া নতুন বিরতিহীন ট্রেন চালুর অনুমোদন দিয়েছেন।

বুধবার (১৫ জুলাই ২০২৬ইং) জাতীয় সংসদে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তবে বর্তমান ইঞ্জিন ও কোচ সংকট কাটিয়ে নতুন ইঞ্জিন ও কোচ সংগ্রহের ওপরই নতুন ট্রেনটির আনুষ্ঠানিক যাত্রা নির্ভর করছে।

মন্ত্রী জানান, ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহের জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের জন্য পৃথক একটি ডিপিপির অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় কোচ ও ইঞ্জিন হাতে পেলেই নতুন ট্রেনটি চালু করা হবে।

একই রুটে ব্রডগেজ ট্রেন চালুর বিষয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নানের প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, বর্তমানে ঢাকা-সিলেট রেলপথটি মিটারগেজ লাইনে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এ রেলপথকে ডুয়েলগেজ বা ব্রডগেজে উন্নীত করা হলে এবং প্রয়োজনীয় রোলিং স্টক সংগ্রহ করা গেলে ব্রডগেজ যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি বিবেচনা করা হবে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে রেলওয়ের উন্নয়ন ও আধুনিকায়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগও তুলে ধরেন মন্ত্রী।

Tags: টাঙ্গুয়ার এক্সপ্রেসট্রেনঢাকা-সিলেটসিলেট-ঢাকা মহাসড়ক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রেমিকের সঙ্গে নদীতে ঝাঁপ দিতে গিয়ে পালালো প্রেমিকা
  • জুলাইয়ের চেতনায় বৈষম্য নিরসনে কাজ করছে সরকার
  • নতুন ভোটার নিবন্ধনে মিলবে ১৫ দিনের সুযোগ
  • জিয়াকে দেখে কেঁপে উঠেছিলেন মেজর মোজাফফর
  • ফুটবল বিশ্বের চোখ স্পেন-আর্জেন্টিনার ফাইনালে, গ্যালারিতে ট্রাম্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম