Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মিঠামইন উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা

Bangla FM OnlinebyBangla FM Online
২:২৬ pm ১৬, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
মিঠামইন উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা

মিঠামইন উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা

সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকার নিজ বাগানবাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. আব্দুল আওয়াল। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে মিঠামইন বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির সামনে পৌঁছাতেই আগে থেকে ওঁৎ পেতে থাকা তিন থেকে চারজন দুর্বৃত্ত হঠাৎ তার ওপর হামলা চালায়। ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়।

এ সময় জাহাঙ্গীরকে রক্ষার চেষ্টা করলে তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করা হয়।

পরে স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত হাদিস মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা কৃষি কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ
  • বিশ্বকাপ ফাইনালে রেফারি ভিনচিচ, সঙ্গে ফিরল ২০২০ সালের বিতর্ক
  • হরমুজ-লোহিত সাগর উত্তেজনায় বাড়ল তেলের দাম
  • ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের মূল্য বাড়ায়নি সরকার: টুকু
  • ফুলবাড়ীতে মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম