‘আমার ভাইয়ের পাশে দাঁড়াও, মানবতার বন্ধনে এক হও’ এই শ্লোগানকে প্রতিবাদ্য করে সেবামূলক সংস্থা সীবলি ফাউন্ডেশন দক্ষিণ চট্টগ্রামের বানবাসী মানুষের জন্য আয়োজন করেছে মানবিক উপহার সামগ্রী বিতরণ কর্মসূচী।
গতকাল মঙ্গলবার, ১৪ জুলাই দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেঁমসা গ্রামে পানিবন্দী অসহায় ৭০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সীবলি ফাউন্ডেশনের সভাপতি বাবু দূলর্ভ বড়ুয়া , মহাসচিব বাবু লায়ন সবুজ বড়ুয়া, আজীবন সদস্য বাবু সমরেশ বড়ুয়া মিথুন ও ঢেঁমশা পল্লী মঙ্গল সমিতির সাধারণ সম্পাদক বাবু বিজয় বড়ুয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সীবলি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এই মানবিক কার্যক্রমে সম্পৃক্ত ও সহযোগিতার জন্য সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

