Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেরোবিতে নবীনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩১ pm ১৫, জুলাই ২০২৬
in ক্যাম্পাস
A A
0
বেরোবিতে নবীনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বেরোবিতে নবীনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), রংপুরের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে পৃথকভাবে এ আয়োজন করে।

ওরিয়েন্টেশন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বিভিন্ন বিভাগের অনুষ্ঠান পরিদর্শন করেন এবং নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “নবাগত শিক্ষার্থীরাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ এবং আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর।”

তিনি গবেষণা ও পড়ালেখায় ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, নবাগত শিক্ষার্থীরা যেন কোনো ধরনের বৈষম্য বা র‍্যাগিংয়ের শিকার না হন, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তৎপর রয়েছে।

উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের সময়মতো ক্লাসে উপস্থিত হওয়া, নিয়মিত পড়াশোনা এবং ছাত্রজীবনের শুরু থেকেই সময়ানুবর্তিতার অভ্যাস গড়ে তুলতে হবে। পরে তিনি নবীন শিক্ষার্থীদের হাতে ফুল ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন।

ওরিয়েন্টেশন ক্লাসে স্ব স্ব বিভাগের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, পাঠ্যক্রম, পরীক্ষা পদ্ধতি, গ্রন্থাগার এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন।

ওরিয়েন্টেশন ক্লাস পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেরোবিতে শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী পালিত
  • তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফরে গিয়েও কোনো অর্জন হয়নি: নাহিদ ইসলাম
  • রংপুরে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ
  • মুন্সীগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা
  • শ্রীমঙ্গল হুগলিয়ায় অজগর উদ্ধার করলো বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম