Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বন্যার্তদের পাশে বিজিবির মানবিক সহায়তা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৭ pm ১৫, জুলাই ২০২৬
in মাদক
A A
0
বন্যার্তদের পাশে বিজিবির মানবিক সহায়তা

বন্যার্তদের পাশে বিজিবির মানবিক সহায়তা

সত্যজিৎ দাস, মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্তবর্তী বন্যাকবলিত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও রান্না করা খাবার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৫ জুলাই) দুপুরে কমলগঞ্জ উপজেলার কুরমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এ মানবিক কার্যক্রম পরিচালনা করে।

মেডিকেল ক্যাম্পে চারজন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৪৫০ জন নারী,পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। পাশাপাশি বন্যাকবলিত ১০০টি পরিবারের মধ্যে রান্না করা খাবার সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজিবি জানায়,সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে নারী,পুরুষ,শিশু ও বয়স্কসহ বিপুলসংখ্যক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন,”বন্যার কারণে অনেক মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তাদের দোরগোড়ায় প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,বন্যার কারণে চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছিল। এমন দুর্যোগের সময়ে বিজিবির বিনামূল্যের মেডিকেল ক্যাম্প ও খাদ্য সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে।

Tags: বন্যার্তদের পাশে বিজিবির মানবিক সহায়তা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আজ রাতে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড
  • রংপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত
  • পিরোজপুর কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন
  • কৃষক সমাবেশকে ঘিরে কুড়িগ্রামে এনসিপির তৎপরতা, আসছেন আহ্বায়ক
  • বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম