Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় বিজিবির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৩ pm ১৫, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
সাতক্ষীরায় বিজিবির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

সাতক্ষীরায় বিজিবির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা প্রতিনিধি : 
সাতক্ষীরার শ্যামনগরে অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৫ জুলাই) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ১৭ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।
এ সময় তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধু দেশের সীমান্ত রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাই নয়, মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। সেই ধারাবাহিকতায় অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এই ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, এই সহায়তা হয়তো সবার সব প্রয়োজন পূরণ করবে না। তবে এটি বিজিবির আন্তরিকতা, সহমর্মিতা এবং মানুষের পাশে থাকার অঙ্গীকারের বহিঃপ্রকাশ। দুর্যোগ, সংকট কিংবা যেকোনো কঠিন সময়ে বিজিবি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে।
ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলভাবে সম্পন্ন করতে উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দেশের আইন মেনে চলা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং সবার শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Tags: ক্ষতিগ্রস্ত সহায়তাত্রাণ বিতরণবিজিবিসাতক্ষীরা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আজ রাতে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড
  • রংপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত
  • পিরোজপুর কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন
  • কৃষক সমাবেশকে ঘিরে কুড়িগ্রামে এনসিপির তৎপরতা, আসছেন আহ্বায়ক
  • বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম