Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৮ pm ১৫, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি'র উদ্বোধন

প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি'র উদ্বোধন

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ খ্রি. উদযাপন এবং মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে উপলক্ষ্যে সারাদেশে ন্যায় সিরাজগ‌ঞ্জের পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গঠনের অঙ্গীকার নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার ১’হাজার ৬৭১’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ৫’হাজার ১৩টি গাছের চারা রোপণের উদ্বোধন করা হয়। জেলার প্রতিটি বিদ্যালয়ে তিনটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম গড়ে তোলার বার্তা দেওয়া হয়।

বুধবার (১৫ জুলাই) সকাল১০টায় সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এই কর্মসূচির উদ্বোধন করেন।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান-এর সভাপতিত্বে এবং সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল আমীন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রী অমর কৃষ্ণ দাস, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ জাহিদুল ইসলাম এবং সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কুমার সাহা।এসময় অনুষ্ঠানে, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাগণ, সদর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর জাকিয়া খাতুন,হোসেনপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদা খাতুন, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি বিদ্যালয়ে যত বেশি সবুজায়ন হবে, শিক্ষার্থীদের মানসিক বিকাশও তত সমৃদ্ধ হবে। আজ যে গাছ লাগানো হচ্ছে, সেগুলোর পরিচর্যা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ মামুন খান বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে শুধু পাঠদানের কেন্দ্র নয়, পরিবেশবান্ধব শিক্ষাঙ্গনে পরিণত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। প্রতিটি শিক্ষার্থী যদি একটি গাছের দায়িত্ব নেয়, তাহলে ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আপেল মাহমুদ বলেন, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬খ্রি. উপলক্ষ্যে- বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলবে। বিদ্যালয়ভিত্তিক গাছের পরিচর্যার মাধ্যমে শিশুদের মধ্যে দায়িত্ববোধ, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। বিদ্যালয়ভিত্তিক এ কর্মসূচি শিক্ষার্থীদের হাতে-কলমে পরিবেশ সংরক্ষণের শিক্ষা দেবে এবং সবুজায়ন আন্দোলনকে আরও বেগবান করবে।

এর আগে রাজধানী ঢাকায় কেন্দ্রীয়ভাবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলে তার সঙ্গে সমন্বয় রেখে দেশের সব জেলার মতো সিরাজগঞ্জেও একযোগে এ কর্মসূচি শুরু হয়। উদ্বোধন শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের পরিচর্যা ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

Tags: উদ্বোধনপ্রধানমন্ত্রীসিরাজগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আজ রাতে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড
  • রংপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত
  • পিরোজপুর কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন
  • কৃষক সমাবেশকে ঘিরে কুড়িগ্রামে এনসিপির তৎপরতা, আসছেন আহ্বায়ক
  • বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম