সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার এলেংজানী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত নাল্লাপাড়া বাজার ও গড়াসিন গ্রাম পরিদর্শন করেছেন।দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরা সুলতানা যুথি।
আজ রোজ বুধবার (১৫ জুলাই ২০২৬) দুপুরে তিনি ভাঙ্গনকবলিত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি নদীভাঙনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও আশ্বাস প্রদান করেন।

