Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চবি মেডিকেলে সিক রুম বিয়ারারদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৪ pm ১৫, জুলাই ২০২৬
in ক্যাম্পাস
A A
0
চবি মেডিকেলে সিক রুম বিয়ারারদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা

চবি মেডিকেলে সিক রুম বিয়ারারদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা

কাউসার খান,চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে সিক রুম বিয়ারারদের জন্য দ্বিতীয় ধাপে প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) এবং মেডিকেল উপদেষ্টা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানের পর উপ-উপাচার্য (প্রশাসন) মেডিকেল সেন্টারের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা অসুস্থ হলে সিক রুম বিয়ারাররাই প্রাথমিক ও জরুরি চিকিৎসাসেবা দিয়ে থাকেন। তাই তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ থাকা জরুরি। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা দ্রুত ও কার্যকর প্রাথমিক চিকিৎসাসেবা পাবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন মেডিকেল সেন্টারকে আরও উন্নত ও আধুনিকায়নের জন্য কাজ করছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাকসুর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোহরাওয়ার্দী হল সংসদের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাজেদুর রহমান মারুফ।

কর্মশালার দ্বিতীয় ধাপে বিভিন্ন আবাসিক হলের সিক রুম বিয়ারারদের জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিভিন্ন ব্যবহারিক কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

Tags: কর্মশালাচট্টগ্রামচট্টগ্রাম বিশ্ববিদ্যালচবি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
  • টাঙ্গাইলে শিশু হত্যা: তিন বছর পর মৃত্যুদণ্ড
  • তাহিরপুরে বালু লুট সম্পত্তি দখল চেষ্টা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
  • চট্টগ্রামের সাতকানিয়ায় বানভাসি মানুষের পাশে সীবলি ফাউন্ডেশন
  • ইরানে কূটনীতির পথে বাধা কট্টরপন্থীরা: ব্রিটিশ সাবেক উপদেষ্টা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম