কাউসার খান, চবি প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া উপহার সামগ্রী বুধবার (১৫ জুলাই) বন্যার্ত মানুষের হাতে পৌঁছে দেন চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ।
এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো-খাবার,চাল,ডাল,পেঁয়াজ,বি শুদ্ধ পানি সহ দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।চবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদের নেতৃত্বে বাঁশখালী উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নে প্রায় একশত পরিবারের মাঝে ত্রাণ পৌছে দেওয়া হয়। কয়েক দিনের টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া মানুষের মাঝে এসব সহায়তা কিছুটা হলেও স্বস্তি এনে দিবে বলে আশা পোষণ করে সংশ্লিষ্টরা।
ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ বলেন, “বন্যাকবলিত মানুষের দুর্ভোগের এই সময়ে তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেদের জায়গা থেকে কাজ করছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিতে পেরেছি।”
তিনি আরও বলেন, “মানুষের এই দুর্দিনে মানবিক সহায়তার কার্যক্রম কোনো একদিনের জন্য নয়। বন্যার্ত মানুষের প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনায় আমাদের সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলোকে এগিয়ে এসে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”
এই সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন চবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ফয়সাল প্রান্ত বাবর,সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির জমাদ্দার, বিতর্ক সম্পাদক শিশির মাহমুদ, সদস্য ওয়াসিম সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

