Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রথমবার জুটি বাঁধতে চলেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০০ pm ১৫, জুলাই ২০২৬
in বিনোদন
A A
0
প্রথমবার জুটি বাঁধতে চলেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল

প্রথমবার জুটি বাঁধতে চলেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল

অভিনেতা আরিফিন শুভ প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে। জাহিদ প্রীতম পরিচালিত ‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মে জুটি বেঁধে কাজ করবেন তারা। ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছে ছবিয়াল। এর মাধ্যমে ‘উনিশ২০’–এর পর আবারও চরকিতে ফিরছেন শুভ।

নির্মাতা সূত্রে জানা গেছে, সমকালীন জীবনের জটিলতা, পারিবারিক সম্পর্কের চিরন্তন বন্ধন এবং সামাজিক মাধ্যমের প্রভাবকে এক সুতোয় গেঁথে তৈরি হয়েছে এই সিনেমার গল্প। সচরাচর আরিফিন শুভকে পর্দায় অ্যাকশন লুকে বা ‘আলফা মেইল’ (প্রভাবশালী ও চড়া মেজাজের) চরিত্রে দেখা গেলেও, ‘হ্যাপিলি ম্যারিড’-এ তাকে একদম ভিন্নধর্মী ‘সিগমা মেইল’ (স্বাধীন, আত্মনির্ভরশীল ও একাকী জীবনযাপন করা পুরুষ) চরিত্রে দেখা যাবে।
সিনেমায় শুভ অভিনয় করছেন মফস্বলের অত্যন্ত দায়িত্বশীল এক যুবক ‘আনিস’ চরিত্রে, যার পুরো পৃথিবী জুড়েই রয়েছে পরিবার, ছোট ভাইবোন ও প্রিয় মানুষেরা।

চরিত্রটি প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, “এটি একটি রম-কম (রোমান্টিক-কমেডি) ঘরানার কাজ। শুধু বলার জন্য বলা না, এ রকম চরিত্রে আমি কখনো কাজ করিনি। দর্শকরা সাধারণত আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, এখানে সেভাবে দেখা যাবে না। এটি কোনো কনভেনশনাল স্ট্রং মেইল ক্যারেক্টারাইজেশন নয়।”

প্রথমবার জুটি বাঁধতে চলেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল

সিনেমার মূল গল্পটি আবর্তিত হয়েছে এ যুগের এক জটিল মনস্তাত্ত্বিক ও সামাজিক টানাপোড়েনকে কেন্দ্র করে। গল্পের এক প্রান্তে মফস্বলের সহজ-সরল ও সৎ যুবক আনিস। অন্যদিকে উচ্চবিত্ত ও আধুনিক শহুরে সংস্কৃতির চাদরে মোড়ানো তরুণী অনামিকা— যে চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। অনামিকার চরিত্রটি মূলত সোশ্যাল মিডিয়ার রোমাঞ্চ, সেলিব্রেটি ফ্যান্টাসি এবং ভার্চুয়াল জগতের মোহনীয় রঙিন স্বপ্নকে ঘিরে আবর্তিত।

নির্মাতা জাহিদ প্রীতম সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, “এটি কাছাকাছি সময়ের দুটি ভিন্ন ভাবনার মানুষের গল্প। তারা তাদের ব্যক্তিসত্তা, পরিবার, সমাজ ও সম্পর্ক নিয়ে কী ভাবেন, তার একটি নিখুঁত প্রতিফলন পাওয়া যাবে এই সিনেমায়। আমি আশাবাদী যে, সিনেমাপ্রেমী দর্শকদের মনে এটি একটি সুন্দর উপলব্ধি তৈরি করতে পারবে।”

Tags: প্রথমবার জুটি বাঁধতে চলেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েলবিনোদনবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন
  • টাঙ্গাইল দেলদুয়ারে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত বাজার ও গ্রাম পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা
  • এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে সরকারের ৫ উদ্যোগ
  • দেলদুয়ার উপজেলার এলেংজানী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত নাল্লাপাড়া বাজার ও ব্রিজ!
  • হরমুজে দুই জাহাজ থামাল আইআরজিসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম