Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০০ pm ১৫, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
জয়পুরহাটে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

জয়পুরহাটে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

আব্দুর রাজ্জাক, জয়পুরহাট প্রতিনিধি: 
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা।
বুধবার  দুপুরে শহরের আটারমোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা পাঁচুর মোড়ের দিকে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
একপর্যায়ে বিক্ষোভকারীরা পাঁচুর মোড়ে সড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়ে করা অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
Tags: এইচএসসিএইচএসসি পরীক্ষাজয়পুরহাট সদরশিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সচিবালয়ের সামনে সাংবাদিকের গায়ে হাত তুললেন শিক্ষার্থীরা
  • সাংবাদিকদের ওপর গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি
  • প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন
  • টাঙ্গাইল দেলদুয়ারে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত বাজার ও গ্রাম পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা
  • এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে সরকারের ৫ উদ্যোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম