Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোপালপুরে ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৫ pm ১৫, জুলাই ২০২৬
in পরিবেশ, সারাদেশ
A A
0
গোপালপুরে ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোপালপুরে ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে প্রধান মন্ত্রী তারেক রহমানের আহ্বানে সারাদেশের নেয় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি করে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির বাস্তবায়নে গোপালপুর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যৌথভাবে উদ্যোগ গ্রহণ করেছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৬ জুলাই) সকালে গোপালপুরের সূতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুরুল মোরশেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসলাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার (লেলিন), উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস জাহানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বিদ্যালয়ভিত্তিক এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যেও পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় গোপালপুর উপজেলার ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এতে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Tags: গোপালপুরটাঙ্গাইলটাঙ্গাইলের গোপালপুরবৃক্ষরোপণবৃক্ষরোপণ কর্মসূচি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর আরও বাণিজ্যপথ বন্ধের হুমকি ইরানের
  • চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার্ত মানুষের পাশে চবি ছাত্রদল
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত
  • রাজশাহীতে যাত্রীবেশে ছিনতাই, মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার
  • ব্রাহ্মণপাড়ায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম