Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হরিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২১ pm ১৫, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
হরিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ

হরিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের খামার ঘুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বুধবার দুপুর ১২ টার সময় ৩০৭টি স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল বিতরণ করা হয়েছে। নতুন ব্যাগ ও ফুটবল পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চন্দন কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপদেষ্টা অধ্যাপক করিমুল হক, সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক মাসুদ রানা।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়ার পাশাপাশি বলেন তারেক রহমান বিএনপি সরকার শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করার আহ্বান জানান। শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে সুস্থ, সচেতন ও মেধাবী প্রজন্ম গঠনে ক্রীড়া চর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

নতুন স্কুল ব্যাগ ও ফুটবল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে জানায়, এসব উপহার তাদের বিদ্যালয়ে আসার আগ্রহ ও পড়াশোনার প্রতি উৎসাহ আরও বৃদ্ধি করবে। বিদ্যালয় কর্তৃপক্ষও এ উদ্যোগকে শিক্ষার্থীদের শিক্ষা ও খেলাধুলার পরিবেশ উন্নয়নে সহায়ক বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিক্ষা ও ক্রীড়াবান্ধব উদ্যোগের অংশ হিসেবে উপজেলা উন্নয়ন কর্মসূচি (পিআইসি)বরাদ্দের আওতায় এসব স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ করা হয়েছে। এ উদ্যোগকে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অন্ধকারে ডুবে চরভদ্রাসন বাজার: বন্ধ স্ট্রিট ল্যাম্প
  • শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩
  • জয়পুরহাটে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
  • প্রথমবার জুটি বাঁধতে চলেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল
  • শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছে শিক্ষার্থীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম