Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নলছিটিতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১২ pm ১৫, জুলাই ২০২৬
in গ্রাম বাংলা
A A
0
নলছিটিতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নলছিটিতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকা‌ঠি জেলা প্রতি‌নি‌ধি:

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঝালকাঠির নলছিটিতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) উপজেলার নান্দিকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের প্রধানমন্ত্রী তা‌রেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) মো. রিজভী আহমেদ সবুজ, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ও দুদক নলছিটি শাখার সাধারণ সম্পাদক সামছুল আলম খান বাহার, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হায়দার খান বাদল এবং নান্দিকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচার উপভোগ করেন অতিথিবৃন্দ ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জয়পুরহাটে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
  • প্রথমবার জুটি বাঁধতে চলেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল
  • শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছে শিক্ষার্থীরা
  • মধ্যপ্রাচ্যের সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের
  • গোপালপুরে ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম