Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক পৌরসভা গড়তে চাই মেয়র পদপ্রার্থী হাজী সালাউদ্দিন ভূঁইয়া

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪০ pm ১৫, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক পৌরসভা গড়তে চাই মেয়র পদপ্রার্থী হাজী সালাউদ্দিন ভূঁইয়া

পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক পৌরসভা গড়তে চাই মেয়র পদপ্রার্থী হাজী সালাউদ্দিন ভূঁইয়া

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হাজী সালাউদ্দিন ভূঁইয়া বলেছেন আমি কোনো অবান্তর প্রতিশ্রুতি দিতে চাই না। আমি বিশ্বাস করি, একজন মেয়রের সবচেয়ে বড় পরিচয় হলো সততা, জবাবদিহি এবং জনগণের পাশে থাকা। আপনাদের দোয়া ও সমর্থনে মেয়র নির্বাচিত হলে আমার অগ্রাধিকার হবে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক আখাউড়া পৌরসভা গড়ে তোলা।

শহরের জলাবদ্ধতা দূর ও ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা। রাস্তাঘাট, ফুটপাত ও স্ট্রিট লাইটে উন্নয়ন, বিশুদ্ধ পানির সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা হবে। সেইসাথে যুবকদের কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করা হবে। পাশাপাশি পৌর নাগরিকদের সহজ ও দ্রুত সেবা নিশ্চিত করতে নানামুখি উদ্যোগ নেওয়া হবে। দল-মত-ধর্ম নির্বিশেষে সকল নাগরিককে সমান গুরুত্ব দিয়ে আমি সেবা করতে চাই। গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এসব কথা লিখে পোস্ট দেন। অনেকেই তার এই লেখাকে সাধুবাদ জানিয়েছেন।

তিনি আরও বলেন আমি বিশ্বাস করি, একটি উন্নত পৌরসভা গড়তে একার পক্ষে সম্ভব নয়। আপনাদের সহযোগিতা, পরামর্শ ও দোয়াই হবে আমার সবচেয়ে বড় শক্তি।

আসুন, আমরা সবাই মিলে একটি পরিচ্ছন্ন, আধুনিক, নিরাপদ ও উন্নত আখাউড়া গড়ে তোলি। আমি দীর্ঘদিন ধরে পৌর এলাকার মানুষের সঙ্গে সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছি। মানুষের ভালোবাসা ও সেবা করার ইচ্ছা থেকেই আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি। আল্লাহ আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে চলার তৌফিক দান করুন।

Tags: পদপ্রার্থীপৌরসভাহাজী সালাউদ্দিন ভূঁইয়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘ভ্যাম্পায়ার ব্রাইড’ ফ্যাশনের নতুন ভাষা লিখলো প্যারিস
  • সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
  • ২৫৭ কর্মকর্তা চাকরিচ্যুতি: এইচএসবিসির কাছে ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের
  • সেমিফাইনালের আগে আর্জেন্টিনাকে নিয়ে স্কালোনির জবাব
  • সিলেট সম্প্রীতির জনপদ: সিসিক প্রশাসক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম