Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উচ্চ রক্তচাপে ভুগছেন দেশের ২৫ শতাংশ প্রাপ্তবয়স্ক

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৫ am ১৫, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
উচ্চ রক্তচাপে ভুগছেন দেশের ২৫ শতাংশ প্রাপ্তবয়স্ক

উচ্চ রক্তচাপে ভুগছেন দেশের ২৫ শতাংশ প্রাপ্তবয়স্ক

লক্ষ্মীপুর:

‘উচ্চ রক্তচাপ একটি ‘নিরব ঘাতক’। আমাদের দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। কিন্তু আশঙ্কাজনক বিষয় হলো-এদের প্রায় ৫০ শতাংশই জানেন না যে তারা এই সমস্যায় আক্রান্ত। বাংলাদেশে প্রাপ্ত বয়স্কদের এক চতুর্থাংশ উচ্চ রক্তচাপে (হাইপারটেনশন) ভুগছে। নিয়মিত রক্তচাপ (ব্লাড প্রেশার) মেপে প্রয়োজনে ওষুধ সেবন করে সারাজীবন সুস্থ থাকা যায়। উচ্চ রক্তচাপ হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকলসহ বিভিন্ন জটিল ও প্রাণঘাতী অসুস্থতার অন্যতম প্রধান ঝুঁকিপূর্ণ কারণ।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির লক্ষ্মীপুর জেলার সমন্বয় সভা জেলা সিভিল সার্জন কার্যালয়ে ১৪ জুলাই (মঙ্গলবার) দুপুরে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অসংক্রাম রোগ নিয়ন্ত্রন কার্যক্রম এর অধীনে বাস্তবায়িত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির বাস্তবায়ন সহযোগী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ উচ্চ রক্তচাপ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডা. শামীম জুবায়ের, চট্টগ্রাম বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা.শাহীনুল ইসলাম,সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. উদিত প্রয়াস সিকদার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (রামগতি) কামনাশীষ মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (রায়পুর) ডা: বাহারুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (কমলনগর) ডা: মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (রামগঞ্জ) ডা: মোস্তাক আহমদ,মেডিকেল অফিসার ডা: নাহিদ রায়হান ও ডা: আমেনা বেগম প্রমুখ।

আয়োজকরা জানান, এই কর্মসূচির অধীনে লক্ষ্মীপুর জেলার ৪ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ স্থাপিত এনসিডি কর্ণারে-এ পর্যন্ত প্রায় ৪৭২০ জন উচ্চ রক্তচাপ আক্রান্ত রোগী নিবন্ধিত হয়েছে এবং প্রায় ৫৬৪৬ জন ডায়বেটিস এ আক্রান্ত রোগী নিবন্ধীত হয়েছেন। এ সকল রোগীরা নিয়মিত হাসপাতালের এনসিডি র্কণার থেকে বিনামূল্যে উচ্চ রক্তচাপ এবং ডায়বেটিস এর ঔষধ গ্রহন করছে।

এসব র্কণার সমূহে বিভিন্ন প্রতিকুলতা সত্বেও নিরিবিছিন্ন সেবাদান র্কাযক্রম চালিয়ে নেওয়া এবং সেবাকে আরো রোগী বান্ধব করার বিষয়ে উপস্থিত সকলের সহযোগীতা কামনা করা হয়। এছাড়া উচ্চ রক্তচাপ ও ডায়বেটিস রোগের আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে সরকারি সেবাদান কেন্দ্র সমূহের (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

Tags: প্রাপ্তবয়স্করক্তচাপ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২৫৭ কর্মকর্তা চাকরিচ্যুতি: এইচএসবিসির কাছে ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের
  • সেমিফাইনালের আগে আর্জেন্টিনাকে নিয়ে স্কালোনির জবাব
  • সিলেট সম্প্রীতির জনপদ: সিসিক প্রশাসক
  • পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক পৌরসভা গড়তে চাই মেয়র পদপ্রার্থী হাজী সালাউদ্দিন ভূঁইয়া
  • জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে শোকের ছায়া, কুড়িগ্রামে বিএনপি’র স্মরণসভা ও দোয়া মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম