Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বান্দরবানে সব পর্যটন স্পট খুলছে বৃহস্পতিবার

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১০ am ১৫, জুলাই ২০২৬
in Semi Lead News, জাতীয়
A A
0
বান্দরবানে সব পর্যটন স্পট খুলছে বৃহস্পতিবার

বান্দরবানে সব পর্যটন স্পট খুলছে বৃহস্পতিবার

মো আলম বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলছে পাহাড়ের রানি বান্দরবানের সব পর্যটন কেন্দ্র। ভারী বর্ষণ ও যোগাযোগ ঝুঁকির কারণে বন্ধ ঘোষণা করা কেন্দ্রগুলো বৃহস্পতিবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসন গত ৬ জুলাই এক গণবিজ্ঞপ্তিতে ১২ জুলাই ২০২৬ রবিবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ ও দুর্গম এলাকায় পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছিল। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার থেকে আবারও স্বাভাবিকভাবে ভ্রমণ করা যাবে পর্যটন নগরী বান্দরবান।

বৃহস্পতিবার থেকে পর্যটকরা ঘুরতে পারবেন নীলাচল, মেঘলা, নীলগিরি, চিম্বুক পাহাড়, শৈলপ্রপাত, প্রান্তিক লেক, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, টাইটানিক ভিউ পয়েন্ট, স্বর্ণ মন্দির, দেবতাখুম, নাফাকুমসহ জেলার সব দর্শনীয় স্থান ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা মো. মহিদুল ইসলাম জানান, বর্তমানে কোথাও ভ্রমণ নিষেধাজ্ঞা নেই। পর্যটকরা নিরাপদে স্বাচ্ছন্দ্যে স্পটগুলো ঘুরে বেড়াতে পারবেন। তবে ভারী বর্ষণ পরবর্তী সময়ে পাহাড়ি রাস্তায় চলাচলের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

পর্যটন ব্যবসায়ীদের আশা বৃষ্টির কারণে দীর্ঘ কয়েক দিন পর চালু হতে যাচ্ছে পর্যটন স্পট হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতে পর্যটকের চাপ ছিল চোখে পড়ার মতো। স্পটগুলো খুলে দেওয়ার খবরে স্থানীয় হোটেল, গাড়ি ও গাইড ব্যবসায়ীরা আবারও ব্যবসা চাঙ্গা হওয়ার আশা করছেন।

প্রশাসন জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তায় সব স্পটে ট্যুরিস্ট পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

পাহাড়, মেঘ আর সবুজের টানে যারা বান্দরবান যাওয়ার পরিকল্পনা করছেন, বৃহস্পতিবার থেকে তাদের জন্য খুলে যাচ্ছে পাহাড়ের সব দুয়ার।

Tags: বান্দরবানবৃহস্পতিবার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২৫৭ কর্মকর্তা চাকরিচ্যুতি: এইচএসবিসির কাছে ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের
  • সেমিফাইনালের আগে আর্জেন্টিনাকে নিয়ে স্কালোনির জবাব
  • সিলেট সম্প্রীতির জনপদ: সিসিক প্রশাসক
  • পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক পৌরসভা গড়তে চাই মেয়র পদপ্রার্থী হাজী সালাউদ্দিন ভূঁইয়া
  • জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে শোকের ছায়া, কুড়িগ্রামে বিএনপি’র স্মরণসভা ও দোয়া মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম