মো.নাছির উদ্দিন, চাঁদপুর:
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো. মোয়াজ্জেম হোসেন সরকার।কমিটির অন্যান্য সদস্যরা হলেন (পদাধিকার বলে) সদস্য সচিব শ্রী নিবাস চন্দ্র ঘোষ,শিক্ষক প্রতিনিধি মো. মিজানুর রহমান,অভিভাবক সদস্য মো. সোহেল রানা।
উল্লেখ্য, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর প্রবিধানমালা ২০২৪ অনুসারে কমিটি গঠনের তারিখ থেকে আগামী ৬ মাসের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন সরকার জানান, আমাদের অভিভাবক মাননীয় শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন মহোদয়ের নিকট কৃতজ্ঞতা জানাই। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করছি। পড়ালেখার মানোন্নয়নের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক উন্নয়নে আমি কাজ করব। কিশোর গ্যাং ও মাদক মুক্ত বিদ্যালয়ের পরিবেশ নিশ্চিত করতে সকলের মতামত ও পরামর্শ নিয়ে কাজ করব।
নবগঠিত কমিটির সভাপতি সোমবার (১৩ জুলাই) সকালে বিদ্যালয়ে পরিদর্শনে আসলে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা জানান।এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি পারভেজুর রহমান নবী,যুবদলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন শিপন,যুবদল নেতা আল-আমিন প্রধান,ছাত্রদল নেতা শামীম প্রধান,আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

