নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছ চাচার বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে সহদেবপুর পশ্চিম ইউনিয়নের পূর্ব আলীয়ারা গ্রামের পাটোয়ারি বাড়িতে।গত (৩ জুলাই) শুক্রবার রাতে অভিযুক্ত সুমন পাটোয়ারি এ ঘটনা ঘটায়।এ ঘটনায় বাড়ির লোকজন টের পেলে অভিযুক্ত সুমন পাটোয়ারি টয়েলেটে লুকিয়ে থাকে।পরে তাকে বাড়ির লোকজন টয়লেট থেকে বের করে।
এসময় অভিযুক্ত সুমন পাটোয়ারি ভুক্তভোগী কে বিয়ের প্রতিশ্রুতি দিলে লোকজন তার চাচা রফিকুল ইসলাম পাটোয়ারি’র জিম্মায় তাকে ছেড়ে দেয়।এরপর থেকে অভিযুক্ত সুমন পাটোয়ারি ও তার চাচা রফিকুল ইসলাম পাটোয়ারি গাঁ ডাকা দিয়ে ভুক্তভোগীদের চাপ প্রয়োগ করতে থাকে।কয়েকদিন অপেক্ষার পর রবিবার (১২ জুলাই) বিকেলে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়,সুমন পাটোয়ারি একজন মাদকাসক্ত। সে সবসময় নেশাগ্রস্থ থাকে। ভুক্তভোগীর বাবা ছোট বেলায় এক ভাই ও এক বোন রেখে মারা যায়।ভুক্তভোগীর বাবা মারা যাওয়ার পর তার ভাই পড়াশোনা বাদ দিয়ে পরিবারের হাল ধরে।এ সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত সুমন পাটোয়ারি তাকে একাধিক বার ধর্ষন করে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আজিজুল ইসলাম বলেন, সুমন পাটোয়ারি নামে একজনের বিরুদ্ধে ধর্ষনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

