Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্ব জনসংখ্যা দিবস: পরিবার পরিকল্পনায় শ্রেষ্ঠদের সম্মাননা

Bangla FMbyBangla FM
১০:২৭ pm ১২, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
বিশ্ব জনসংখ্যা দিবস: পরিবার পরিকল্পনায় শ্রেষ্ঠদের সম্মাননা

বিশ্ব জনসংখ্যা দিবস: পরিবার পরিকল্পনায় শ্রেষ্ঠদের সম্মাননা

নেত্রকোণা প্রতিনিধি:

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নেত্রকোণার মদন উপজেলায় আলোচনা সভা ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাত আফরোজের সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, মদন থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দিন করিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাইটাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নয়ন চন্দ্র ঘোষ এবং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি।

এ সময় উপজেলা রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক নূর মোহাম্মদ জরিপ, পরিবার কল্যাণ সহকারী শাহানাজ পারভীন, পরিবার পরিকল্পনা পরিদর্শক আশরাফুল ইসলামসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার গঠন, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষপর্বে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন— শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী সৈয়দা জলি (গোবিন্দশ্রী ইউনিয়ন), শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা লাভলী আক্তার (কাইটাল মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র), শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক সোহাগ আহমেদ (কাইটাল ইউনিয়ন), শ্রেষ্ঠ পরিবার কল্যাণ কেন্দ্র (এফডব্লিউসি) কাইটাল এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে কাইটাল ইউনিয়ন পরিষদ।

Tags: পরিবার পরিকল্পনায় শ্রেষ্ঠদের সম্মাননাবিশ্ব জনসংখ্যা দিবস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাহাড়ের কান্না মোছাতে সহায়তার হাত বাড়িয়ে পাশে ৪১ বিজিবি
  • সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
  • সদরপুরে সড়ক ভাঙনে বিপর্যস্ত জনজীবন
  • কচুয়ায় চাপ ছাড়াই টিউবওয়েলের মুখে আগুন, এলাকাবাসীর মাঝে আতঙ্ক
  • অর্থাভাবে ভর্তি হতে না পারা শিক্ষার্থীর পাশে ববি ছাত্রদল নেতা সাব্বির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম