মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি, মাসিক উন্নয়ন সমন্বয় সভা, জেলেদের তালিকা হালনাগাদকরণ ও বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ জুলাই (রবিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সরদার সরফুদ্দিন সান্টু।সভায় সংসদ সদস্য প্রতিটি সরকারি দপ্তরকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। বিশেষ করে সমাজে মহামারি আকারে ছড়িয়ে পড়া মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংসদ সদস্য সরদার সরফুদ্দিন সান্টু সাফ জানিয়ে দেন, “বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী যদি মাদক ব্যবসার সাথে জড়িত থাকে কিংবা কোনো মাদকসেবী বা মাদক ব্যবসায়ীকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে—তবে তাকে ছাড়াতে যাওয়া বা কোনো প্রকার তদবির করা যাবে না। যদি কেউ মাদক অপরাধীর পক্ষে তদবির করতে আসেন, তবে তদবিরকারীকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”
মাদকের করাল গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে তিনি প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের সমন্বয়ে একটি করে শক্তিশালী প্রতিরোধ কমিটি গঠন করার নির্দেশ দেন।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কফিল বিশ্বাস, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ শেখর, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, উপজেলা প্রকৌশলী সুব্রত রায় এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাদিরা পারভিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বি এম জাহিদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নুর হোসেন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মহসিন মিয়া লিটন।
রাজনৈতিক নেতৃবৃন্দ ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক সাহাবুদ্দিন আকন সাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাহাবুব গোমস্তা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মাসুম এবং উজিরপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সোহাগ হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

