Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আগামীকাল বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৫ pm ১২, জুলাই ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান

আবু জাফর বিশ্বাস, বরিশালঃ

আগামীকাল সোমবার বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে সফর সফল করতে প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা নজরদারি জোরদার করেছে এবং মহাসড়ক ও নগরীর সিসিটিভি ক্যামেরাগুলো সচল রাখা হয়েছে।

সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর বাসা থেকে বরিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সিরিকল–বাটাজোর খাল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে বেলা সাড়ে ১টায় বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন। এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

বরিশাল জেলা পুলিশ সুপার এসএমডি মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সংশ্লিষ্ট সব স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোববার সকাল থেকেই সফরসূচির আওতাধীন এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। সফর নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আব্দুল হাইয়ান জানান, সার্কিট হাউস, ত্রিশ গোডাউন এলাকা ও জেলা শিল্পকলা একাডেমিসহ প্রধানমন্ত্রীর সফরসূচির সব ভেন্যু কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হবে। এ জন্য পোশাকধারী ও সাদা পোশাকে অন্তত দেড় হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

অন্যদিকে সফরকে ঘিরে বরিশাল বিএনপির নেতাকর্মীরাও ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বরিশাল-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, বরিশালে রেললাইন স্থাপন, বরিশাল-ভোলা সেতু নির্মাণ, ভোলার গ্যাস বরিশালে এনে শিল্পায়ন এবং কুয়াকাটার পর্যটন উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণের দাবি উপস্থাপন করা হতে পারে।

বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, বরিশালবাসী প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন, সফরে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে ইতিবাচক ঘোষণা আসবে।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসন ও দলীয় নেতাদের সঙ্গে একাধিক সমন্বয় সভা হয়েছে। কর্মসূচিগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবাই সমন্বিতভাবে কাজ করছেন।

Tags: তারেক রহমানপ্রধানমন্ত্রীবিএনপিবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও স্কুলে চুরির অভিযোগে গ্রেফতার ২
  • বেরোবি অধ্যাপকের গবেষণা জালিয়াতির অভিযোগ, দেওয়া হলো লঘুদণ্ড
  • বেনাপোল সীমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার
  • শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনের ব্যবধানে ৪৭ লাক ১০ হাজার ১৫৩ টাকা
  • বান্দরবানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম