Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টানা বৃষ্টিতে ফরিদপুরের চরভদ্রাসনে জনদুর্ভোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৯ pm ১২, জুলাই ২০২৬
in গ্রাম বাংলা, সারাদেশ
A A
0
টানা বৃষ্টিতে ফরিদপুরের চরভদ্রাসনে জনদুর্ভোগ

টানা বৃষ্টিতে ফরিদপুরের চরভদ্রাসনে জনদুর্ভোগ

ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ২ নং চর ঝাউকান্দ ইউনিয়নের চর গোপালপুর  ভাটার এলাকায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতিবৃষ্টির কারণে এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে গেছে। এছাড়া চর গোপালপুর জামে মসজিদের সামনের সড়কের একটি অংশ ভেঙে যাওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কয়েকদিনের টানা বৃষ্টিতে এলাকার অধিকাংশ বাড়িঘর ও রাস্তাঘাট জলাবদ্ধ হয়ে পড়েছে। ফলে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারছেন না। শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছেন।
এদিকে জলাবদ্ধতার কারণে এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। পাশাপাশি শুকনো খাবারেরও অভাব দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত এবং দুর্গত মানুষের জন্য শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ২ নং চর ঝাউকান্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা (বদু) বলেন, টানা বৃষ্টিতে গোপালপুর চর ভাটার এলাকার দুটি সড়ক পানিতে তলিয়ে গেছে এবং গোপালপুর জামে মসজিদের সামনের সড়কের একটি অংশ ভেঙে পড়েছে। এতে সাধারণ মানুষের চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পানি কমে গেলে দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দুর্গত মানুষের জন্য শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে।
স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত, জলাবদ্ধতা নিরসন এবং দুর্গত পরিবারের মাঝে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
Tags: জনদুর্ভোগ চরমেফরিদপুরফরিদপুরে চরভদ্রাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেনাপোল সীমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার
  • শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনের ব্যবধানে ৪৭ লাক ১০ হাজার ১৫৩ টাকা
  • বান্দরবানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন
  • সুনামগঞ্জের মধ্যনগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোর
  • আগামীকাল বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম