মো আলম, বান্দরবান প্রতিনিধি:
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বান্দরবানের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন জননন্দিত জননেতা ও বান্দরবান জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব জাবেদ রেজা।
দুর্যোগের এই কঠিন সময়ে জাবেদ রেজা নিজে মাঠে নেমে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। বন্যায় ঘরবাড়ি হারানো ও খাবার সংকটে পড়া অসহায় মানুষের মাঝে তিনি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। তার এই তৎপরতাকে স্থানীয়রা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
বন্যাকবলিত এলাকার বাসিন্দারা জানান, দুর্যোগের সময়ে জাবেদ রেজার সরাসরি উপস্থিতি ও সহযোগিতা তাদের মনে সাহস জুগিয়েছে। দলমত নির্বিশেষে অনেকেই তার এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।
এদিকে বন্যাকবলিত সকল মানুষের দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে। ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

