Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজদীখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১৬ pm ১১, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
সিরাজদীখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

সিরাজদীখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

‎এমএ আউয়াল আশিক, স্টাফ রিপোর্টার:
‎
‎মুন্সীগঞ্জের সিরাজদীখান পৃথক দুই স্থান থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
‎
‎শনিবার বিকালে উপজেলার নিমতলা রেলস্টশনের এলাকা থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ ।
‎
‎পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে রেল লাইনের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয় । পরে ঢাকা রেল পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
‎
‎রেল পুলিশের এস আই ( উপ-পরিদর্শক) মো.কাইয়ুম আলী বলেন,মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিক ভাবে ধারনা করছি রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে । তবে ময়নাতদন্তের পর রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে।
‎
‎অপরদিকে,সিরাজদীখান উপজেলার সিরাজদীখান –গুডাউন বাজার সড়কের লতব্দী ইউনিয়নের ভিটিগাও গোয়াল পাড়া এলাকায় রাস্তার পাশে নুরুল ইসলাম নামে (৬৫) এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে সিরাজদীখান থানা পুলিশ ।
‎
‎ শনিবার বিকাল সাড়ে ৩ টায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয় । পুলিশ মরদেহটি উদ্ধার করে । নুরুল ইসলাম সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগলিয়া গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার পুত্র ।
‎
‎সিরাজদীখান থানার ওসি তদন্ত মো.,হাবিবুর রহমান জানান, আজ দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় অটোচালক নুরুল ইসলাম গুরুতর আহত হন। এ সময় তার অটোটি দুমড়ে মুচড়ে যায় । ওসি আরো জানান, ধারনা করছি, গুরুতর আহত নুরুল ইসলামকে উদ্ধার করে অজ্ঞাত ব্যক্তি হাসপাতালে রওনা দিলে পথেই অটো চালক নুরুল ইসলাম মারা যায়, ঝামেলা এড়াতে মরদেহটি রাস্তায় ফেলে যায়। বর্তমানে মরদেহটি থানায় আছে।
‎
‎নিহত অটো চালক নুরুল ইসলামের ভাগিনা মো. শাহীন বলেন, আমরা ধারণা করছি, যে গাড়িটি আমার মামাকে দুর্ঘটনায় আহত করেছে, তারাই হাসপাতালে নিয়ে যাচ্ছিল পথে মামা মারা গেলে, মরদেহটি রাস্তায় ফেলে যায়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ময়মনসিংহের ভালুকায় মৎস ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মৎস খামার ও কুমিরের খামার পরিদর্শন
  • বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে বিএনপি নেতা জাবেদ রেজা, মানবিক সহায়তা বিতরণ
  • সিরাজদীখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার
  • পাহাড়ি ঢলে সড়ক ধস, হেঁটে পারাপার ঝুঁকি নিয়ে
  • আওয়ামী লীগের কোন ধর্ম নাই চরিত্র নাই: আইনজীবী শাহরিয়ার কবির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম