Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কর্মীসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে সালাম জানালেন বিএনপি নেতারা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫০ pm ১১, জুলাই ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0
কর্মীসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে সালাম জানালেন বিএনপি নেতারা

কর্মীসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে সালাম জানালেন বিএনপি নেতারা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বারের মতো বরিশাল সফরে আসছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে সমগ্র দক্ষিণাঞ্চলে বিএনপি নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সরকারের মন্ত্রী, দলের শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে সফল করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার (১০ জুলাই) রাত আটটায় গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক কর্মীসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।

সভার একপর্যায়ে প্রধানমন্ত্রীর সাথে তথ্যমন্ত্রীর টেলিফোনে কথা বলার সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে সালাম ও শুভেচ্ছা জানান। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান টেলিফোনের অপরপ্রান্ত থেকে সালাম গ্রহন করেন এবং কর্মীসভায় উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আগামী ১৩ জুলাই গৌরনদী সফরকালে নেতাকর্মীদের সাথে সাক্ষাতের কথা বলেন।

কর্মীসভায় উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, বশির আহম্মেদ পান্না, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র আহবায়ক জাকির শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন সহ অন্যান্যরা।

উল্লেখ্য, আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করতে গৌরনদী সহ বরিশাল সফরে আসছেন। সফরকে সফল করতে জেলা, উপজেলা ও বিভাগীয় প্রশাসন এবং বিএনপির জেলা,উপজেলা ও বিভাগীয় নেতাদের সাথে দফায় দফায় সভা করছেন জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাহাড়ের কান্না মোছাতে সহায়তার হাত বাড়িয়ে পাশে ৪১ বিজিবি
  • সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
  • সদরপুরে সড়ক ভাঙনে বিপর্যস্ত জনজীবন
  • কচুয়ায় চাপ ছাড়াই টিউবওয়েলের মুখে আগুন, এলাকাবাসীর মাঝে আতঙ্ক
  • অর্থাভাবে ভর্তি হতে না পারা শিক্ষার্থীর পাশে ববি ছাত্রদল নেতা সাব্বির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম