Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরিশালে আসামী মৃত্যুর গুজবে থানায় হামলা, ৬ পুলিশ সদস্য আহত

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৮ pm ১০, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
বরিশালে আসামী মৃত্যুর গুজবে থানায় হামলা, ৬ পুলিশ সদস্য আহত

বরিশালে আসামী মৃত্যুর গুজবে থানায় হামলা, ৬ পুলিশ সদস্য আহত

বরিশাল সংবাদ দাতা;

আগৈলঝারায় গ্রেপ্তারকৃত আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় ৬ জন পুলিশ সহ মোট ১২ জন আহত হয়েছে।

থানা সুত্রে জানা যায়, ৮ জুলাই বুধবার রিয়াজ ফকির নামে একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করা হলে, থানার হাজত খানায় তিনি অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ আসামি রিয়াজ ফকিরকে প্রথমে আগৈলঝারা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরদিন ৯ জুলাই বৃহস্পতিবার রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এবং উত্তেজিত শতাধিক জনগন বিকেলে আগৈলঝারা থানায় হামলা চালিয়ে ডিউটি অফিসার আবদুল হালিমকে মারাধর আহত করে। আহত অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় পুলিশ ও উত্তেজিত জনগণের মাঝে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এছাড়াও সংঘর্ষে আরো পাঁচ পুলিশ সদস্য সহ আসামির মা,বোন সহ ছয় জন আহত হয়েছে।

আসামি রিয়াজ ফকিরের পিতা সিদ্দিকুর রহমান অভিযোগ করে বলেন, তার ছেলেকে পুলিশ বিনা অপরাধে গ্রেফতার করে মারধর করেছে।

আগৈলঝারা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মাসুদখান বলেন, একটা চুরির মামলায়, রিয়াজ ফকিরকে গ্রেফতার করা হয়েছে। এবং থানা হাজতে থাকা কালীন আসামি নিজের মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে আগৈলঝারা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি বলেন আসামির মৃত্যু সংবাদটি ছিল গুজব, এবং সেই গুজবকে কেন্দ্র করে উত্তেজিত শতাধিক লোক থানায় হামলা চালায়।

এঘটনায় থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে, ও দোষীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শক্তিশালী টাইফুন ‘বাভি’র আঘাতের ঝুঁকিতে জাপানের দ্বীপপুঞ্জ
  • “পুটলা চাইনা, গাঙ্গ ঠেকান”
  • বান্দরবানে বিদ্যুতের তারে গাছ পড়ে আতঙ্ক, ইউপি সদস্য মোরশেদুল আলমের উদ্যোগে বিপদমুক্ত রোয়াংছড়ি
  • নওগাঁয় ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টার মামলার আসামি গ্রেপ্তার
  • বাঙ্গালহালিয়ায় সেনাবাহিনীর উদ্যােগে ড্রেন পরিস্কারে স্বস্তি ফিরেছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম