Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫০ am ০৯, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
ব্রাহ্মণপাড়ায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

মো. রমজান

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় একটি যাত্রীবাহী অটোরিকশা উল্টে মো. রমজান (২০) নামের এক তরুণ চালকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আসাদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ​নিহত রমজান উপজেলার সাহেবাবাদ উত্তর পাড়া গ্রামের আবদুল জলিল মিয়ার ছেলে।

​স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রমজান অটোরিকশা নিয়ে কংশনগর বাজারের গোমতী ব্রিজ পার হয়ে আসাদনগর এলাকার দিকে যাচ্ছিলেন। পথে আসাদনগর এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে চালক রমজান ও অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
​দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক রমজানকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে স্বজনেরা হাসপাতাল থেকে তাঁর লাশ বাড়িতে নিয়ে আসেন। রমজানের এই অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন,‘অটোরিকশা উল্টে তরুণের মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত থানায় কেউ জানায়নি। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Tags: অটোরিকশাকুমিল্লা ব্রাহ্মণপাড়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকৃবিতে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষককে হেনস্তার অভিযোগ
  • মীর শাহে আলমকে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ খাঁন
  • টাঙ্গাইলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে পথচারীরা
  • টিকটকে নিজেকে ‘এক নম্বর’ বললেন ট্রাম্প
  • বান্দরবানে পাহাড়ধসের তীব্র শঙ্কা, ৩ উপজেলায় উচ্চ সতর্কতা জারি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম