Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধলাই-মনুর তাণ্ডবে মৌলভীবাজারে বন্যা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪৪ am ০৯, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, মৌলভীবাজার:

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে। কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে এবং বিভিন্ন স্থানে নদীর পানি উপচে পড়ায় কয়েকটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কুলাউড়া ও মৌলভীবাজার সদর উপজেলার নিম্নাঞ্চলও পানিতে তলিয়ে গেছে। এতে হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

বুধবার (০৮ জুলাই) রাত ১০টার দিকে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মখাবিল এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। স্থানীয়দের দাবি, প্রায় ১০০ মিটার অংশ ভেঙে নদীর পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে মখাবিল, শ্রীপুর, ভান্ডারীগাঁওসহ আশপাশের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল বাছিত খান বলেন,রাতে হঠাৎ করে বাঁধ ভেঙে যায়। অল্প সময়ের মধ্যেই কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়ে। অনেক পরিবার ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দুর্ভোগে পড়েছে।

ধলাই নদীর মোকাবিল পয়েন্ট ও লাউয়াছড়া এলাকাতেও ভাঙন ও পানি উপচে পড়ার খবর পাওয়া গেছে। এতে ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নতুন করে পানি প্রবেশ করছে। নদীর পানি বাড়তে থাকায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে,উজানের ঢলে মনু ও জুড়ী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কুলাউড়া ও মৌলভীবাজার সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার বহু গ্রাম ও কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। মনু ও ধলাই নদীর পানি ইতিমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা ও জুড়ী নদীর পানিও দ্রুত বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ভাঙনের বিষয়টি নিশ্চিত করে বলেন,ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রশাসন রয়েছে। বন্যার্তদের প্রয়োজনীয় সহায়তা দিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন,ধলাই নদীর মখাবিল এলাকায় ভাঙন দেখা দিয়েছে। সীমান্তবর্তী ওই অংশে বিএসএফের বাধার কারণে আগে পুরোপুরি প্রতিরক্ষা কাজ করা সম্ভব হয়নি। প্রতিকূলতার মধ্যেও যতটুকু কাজ করা সম্ভব হয়েছে, তা করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমও অব্যাহত রয়েছে। তবে বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tags: ধলাইবন্যামৌলভীবাজার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকৃবিতে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষককে হেনস্তার অভিযোগ
  • মীর শাহে আলমকে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ খাঁন
  • টাঙ্গাইলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে পথচারীরা
  • টিকটকে নিজেকে ‘এক নম্বর’ বললেন ট্রাম্প
  • বান্দরবানে পাহাড়ধসের তীব্র শঙ্কা, ৩ উপজেলায় উচ্চ সতর্কতা জারি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম