Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তাহিরপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে অবৈধ ভারতীয় ফুচকা আটক

Tanazzina TaniabyTanazzina Tania
১২:২৪ am ০৯, জুলাই ২০২৬
in অপরাধ
A A
0
তাহিরপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে অবৈধ ভারতীয় ফুচকা আটক

তাহিরপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে অবৈধ ভারতীয় ফুচকা আটক

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত হতে আনয়নকৃত ৩৭০৮ কেজি ভারতীয় অবৈধ ফুচকা জব্দ করা হয়েছে।

বুধবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশের এসআই সাব্বির আহসান, মনির হোসেন, এমরান হোসেন, কাউছার আহমদসহ জেলা গোয়েন্দা শাখার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আমবাড়ী সাকিনের গোলহাটি এলাকায় শাহাদাত মিয়ার বসতঘরের দক্ষিণের অভিযান পরিচালনা করে এসব ভারতীয় অবৈধ ফুচকা আটক করা হয়।

অভিযানকালে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে পলাতক আসামি ১। শাকিল (৪৫), ২। মিলন মিয়া (২৭), ৩। ফরিদ মিয়া (৪০), ৪। শফিকুল ইসলাম (৪০), ৫। আল আমিন (৪০) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের দখল হতে চোরাচালানের মাধ্যমে ভারত হতে আনয়নকৃত সর্বমোট ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়।

জব্দকৃত ভারতীয় ফুচকার পরিমাণ ৩৭০৮ কেজি/প্যাকেট। প্রতি কেজি ফুচকার আনুমানিক মূল্য ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা হিসেবে সর্বমোট মূল্য ৩৭০৮দ্ধ৩৫০=১২,৯৭,৮০০/- (বারো লক্ষ সাতানব্বই হাজার আটশত) টাকা। এই চোরচালানের সাথে জড়িতদের বিরুদ্ধে তাহিরপুর থানায় পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা পুলিশ চোরাচালান ও সকল প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ও জানানো হয়।

Tags: অবৈধগোয়েন্দাতাহিরপুরপুলিশের অভিযানভারতীয় ফুচকা আটক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুর ফুলবাড়িতে জমিতে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত
  • তাহিরপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে অবৈধ ভারতীয় ফুচকা আটক
  • সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: বাড়ছে নদ-নদীর পানি, সতর্কতা প্রদান
  • চুয়াডাঙ্গা সীমান্তে পিস্তল-ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও মাদক উদ্ধার
  • চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে পেটালেন অভিভাবক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম