Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: বাড়ছে নদ-নদীর পানি, সতর্কতা প্রদান

Tanazzina TaniabyTanazzina Tania
১২:১৪ am ০৯, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: বাড়ছে নদ-নদীর পানি, সতর্কতা প্রদান

সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলাজুড়ে গতকাল মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা মুষলধারে বৃষ্টিপাতে নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছ। গত ২৪ ঘণ্টায় জেলার প্রধান প্রধান নদীর পানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কায় উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক আজ বুধবার সকাল ৯ টার সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার সবকটি পয়েন্টেই পানি বিপদসীমার দিকে ধাবিত হচ্ছে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত কোনো পয়েন্টেই পানি বিপদসীমা অতিক্রম করেনি।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবোর (তথ্য অনুযায়ী জানা যায়, জেলার ছাতক উপজেলা সদরের পয়েন্টে সুরমা নদীর পানি বাড়তে শুরু করেছে । গত ২৪ ঘণ্টায় সেখানে ৩৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদসীমার মাত্র ০.৯৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, সুনামগঞ্জ জেলা সদরে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং পানি বেড়েছে ৩০ সেন্টিমিটার, যা বর্তমানে শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ১.১১ মিটার নিচে রয়েছে এবং জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় ও বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা এলাকাতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

গতকাল রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টির কারণে শহরের নিচু রাস্তাঘাটে কিছুটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং স্থানীয় ভারী বৃষ্টিপাত এভাবে বজায় থাকলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জেলার কোনো কোনো পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাউবো নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান,পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। নদী তীরবর্তী ও হাওরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রাথমিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Tags: নদ-নদীর পানিমুষলধারে বৃষ্টিপাতসতর্কতা প্রদানসুনামগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুর ফুলবাড়িতে জমিতে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত
  • তাহিরপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে অবৈধ ভারতীয় ফুচকা আটক
  • সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: বাড়ছে নদ-নদীর পানি, সতর্কতা প্রদান
  • চুয়াডাঙ্গা সীমান্তে পিস্তল-ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও মাদক উদ্ধার
  • চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে পেটালেন অভিভাবক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম