Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটে স্বামী রেখে সন্তান নিয়ে হিন্দু যুবকের সঙ্গে পালালেন স্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৩ pm ০৮, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
জয়পুরহাটে স্বামী রেখে সন্তান নিয়ে হিন্দু যুবকের সঙ্গে পালালেন স্ত্রী

জয়পুরহাটে স্বামী রেখে সন্তান নিয়ে হিন্দু যুবকের সঙ্গে পালালেন স্ত্রী

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে বিয়ের ৬ বছর পর পরকীয়ায় জড়িয়ে এক সন্তানসহ লক্ষাধিক টাকার উপরে মালামালসহ এক হিন্দু যুবকের সঙ্গে পালিয়েছেন এক মুসলিম রমণী। এ ঘটনায় স্ত্রী রুমি আক্তার (৩১) ও তার প্রেমিক শ্রী প্রশান্ত কুমার (১৮) বিরুদ্ধে চুরি ও ব্যভিচারের অভিযোগে থানায় অভিয়োগ দায়ের করেছেন স্বামী রেজওয়ান মন্ডল ।

অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার মাত্রাই ইউনিয়নের শাইলগুন গ্রামের রেজাউল মন্ডল রেজওয়ান মন্ডল ২০২০ সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রুমি আক্তার (২২)-এর সঙ্গে পারিবারিকভাবে ইসলামী শরিয়ত অনুযায়ী তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের রবিউল ইসলাম নামে তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তার স্ত্রী কিছুদিন ধরে মোবাইল ফোনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন।

বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে তাকে সতর্ক করা হলেও তিনি তা অব্যাহত রাখেন। পরে তিনি জানতে পারেন, কালাই উপজেলার মাত্রাই দিঘীপাড়া এলাকার শ্রী প্রশান্ত কুমার (১৮) নামে এক যুবকের সঙ্গে তার স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে৷ গত ৫- জুন তার স্ত্রী নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও তিন বছরের সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে গেছেন। তিনি সন্তানের নিরাপদ ভবিষ্যৎ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

জানতে চাইলে রেজাওয়ান মন্ডল বলেন আমার তিন বছরের সন্তানকে নিয়ে আমার স্ত্রী চলে গেছেন। আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই। আমার ধর্ম ইসলাম আমার সন্তানকেও তারা হিন্দু বানিয়ে ফেলবে এ ঘটনায় কালাই থানায় অভিযোগ করেছি। প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, আমার সন্তানকে উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক আমি সুবিচার চাই।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানের সঙ্গে চুক্তি পুরোপুরি শেষ: ট্রাম্প
  • ফরিদপুরে ভ্রাম্যমান আদালতে ৫ মামলায় এক লক্ষ ৩৫ হাজার অর্থ দন্ড
  • চট্টগ্রামে ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি, নাগরিক দূর্ভোগ লাঘবে মেয়র তৎপর
  • হারের পরও বীরের মর্যাদা, আবেগে ভাসছে মিশর
  • জাল স্বাক্ষরে কাবিটার টাকা উত্তোলনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম