Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে মাদক বিরোধী মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০৩ pm ০৭, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
সৈয়দপুরে মাদক বিরোধী মানববন্ধন

সৈয়দপুরে মাদক বিরোধী মানববন্ধন

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে মাদক বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে স্থানীয় ওয়াপদা মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। পৌর এক নং ওয়ার্ডবাসীর ব্যানারে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচীতে বিভিন্ন বয়সী শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

এতে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ তুলে মাদক ব্যবসার মূল হোতাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় মাদক বিক্রি ও সেবনের বিস্তার রোধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ওয়াপদা মোড় ইউনিটের সভাপতি আব্দুস সামাদ, সৈয়দপুর ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সেনাসদস্য রুহুল আমিন, সাবেক পৌর কাউন্সিলর সাবিহা সুলতানা, এলাকাবাসী এনামুল হক ও আনোয়ার হোসেন প্রমূখ।

বক্তারা অভিযোগ করে বলেন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ওয়াপদা মোড়, নতুনহাট, ঘোড়াঘাট ও গোলাহাট এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদকদ্রব্য কেনাবেচা ও সেবন চলছে। এতে কিশোর-তরুণরা মাদকের দিকে ঝুঁকে পড়ছে এবং এলাকার সামাজিক পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

তাদের দাবি, পুলিশের অভিযানে মাঝে মধ্যে খুচরা মাদকসেবী বা ছোটখাটো বিক্রেতারা গ্রেপ্তার হলেও মূল মাদক কারবারিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তাই আগামী ৭২ ঘণ্টার মধ্যে মাদক ব্যবসার মূল হোতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথা বলেন তারা।

এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকবিরোধী যেকোনো সামাজিক আন্দোলনকে আমরা স্বাগত জানাই। জনসচেতনতা বৃদ্ধিতে এলাকাবাসী এগিয়ে আসলে পুলিশের কাজ আরও সহজ হয়। প্রয়োজনে এ ধরনের কর্মসূচিতে পুলিশ সব ধরনের সহযোগিতা করবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে মাদক বিরোধী মানববন্ধন
  • সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ অভিযানে নিষিদ্ধ চায়না জাল জব্দ
  • কাপ্তাইয়ে টানা বর্ষণে পাহাড় ধসে চার ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ
  • আইনজীবির অফিস থেকে পাইপগান এবং বোমা উদ্ধার
  • জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম