Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার ডাক বাংলা পাড়া প্লাবিত

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৪ pm ০৭, জুলাই ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0
রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার ডাক বাংলা পাড়া প্লাবিত

রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার ডাক বাংলা পাড়া প্লাবিত

চাইথোয়াইমং মারমা, স্টাফ প্রতিবেদক:

বিরতিহীন ভারি বৃষ্টি ও পাহাড় থেকে বৃষ্টির পানি বাঙ্গালহালিয়া খালের হয়ে উজানে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার ও ডাকবাংলা পাড়া নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এতে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের অপেক্ষাকৃত নিচু এলাকায় বসবাসকারী অন্তত প্রায় ১৫০ পরিবারের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে বেশ কিছু সড়ক।

বিরতিহীন বৃষ্টির কারণে রাজস্থলী উপজেলার ১টি ইউনিয়ন গ্রামের লোকালয় ভয়াবহ জলাবদ্ধতায় পতিত হচ্ছে।

পার্বত্য অববাহিকার বাঙ্গালহালিয়া নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ের ঢলের পানি বৃদ্ধি পেলেও আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত অতিবিপদসীমা অতিক্রম করেনি।বাজার দিন হওয়াতে সাধারণ ক্রেতা বিক্রিতারা চরম অসুবিধায় পড়েছে।

তবে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় ভয়াবহ বন্যার শঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন এ এলাকার মানুষ। ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়বেষ্টিত গ্রামীণ এলাকায় পাহাড় ধসের আশঙ্কা থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে নিরাপদে সরে যাওয়ার জন্য সতর্ক করা হচ্ছে পাহাড়ে বসবাসকারীদের। প্রশাসনের পক্ষ থেকে সচেতন করার পরও পাহাড়ে বসবাসকারীরা নিরাপদ স্থানে সরে না যাওয়ায় গতকাল থেকে যারযার বাড়ীতে অবস্থান করছে। বাজার পাশে পানি পানি নিষ্কাশন না থাকায় বৃষ্টির পানির ঢল জলাবদ্ধা পানি বেড়ে যায়।

বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্যা বাপ্পি দে দাবি করেছেন, অতি ভারি বর্ষণের কারণে ইউনিয়নের বাজার ও ডাকবাংলা পাড়া নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় এবং উজানে ঢলের পানি প্রবাহিত হওয়ায় যেকোনো সময় ভয়াবহ বন্যার দেখা দিবে বলে স্থানীয় জানান।

৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা বলেন, ‘ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার তথ্য পাওয়া গেছে। পাহাড়ে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার জন্য মাইকিং করে সতর্ক করা হচ্ছে। উজানের পানি যাতে দ্রুত ভাটির দিকে নেমে যেতে পারে সেজন্য আমার ইউনিয়নের পানি নিষ্কাশনের স্লুইস গেটগুলির কপাট খুলে দেওয়া হয়েছে। এ ছাড়া সার্বিক পরিস্থিতি তদারকির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সম্ভাব্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানা যায় ।

Tags: রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার ডাক বাংলা পাড়া প্লাবিত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে মাদক বিরোধী মানববন্ধন
  • সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ অভিযানে নিষিদ্ধ চায়না জাল জব্দ
  • কাপ্তাইয়ে টানা বর্ষণে পাহাড় ধসে চার ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ
  • আইনজীবির অফিস থেকে পাইপগান এবং বোমা উদ্ধার
  • জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম