Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টানা বর্ষণে পাহাড় ধস: কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১০ pm ০৭, জুলাই ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0
টানা বর্ষণে পাহাড় ধস কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

টানা বর্ষণে পাহাড় ধস কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি):

​টানা ভারী বর্ষণে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ওয়াগ্গা ইউনিয়নের বালুচর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড়ি মাটি ও গাছপালা ভেঙে প্রধান সড়কের ওপর পড়ায় মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে কাপ্তাইয়ের সাথে চট্টগ্রামসহ সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এতে দুই পাশে আটকা পড়েছে শত শত যানবাহন, চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীসাধারণ।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে মঙ্গলবার সকাল ৯টার দিকে বালুচর এলাকায় পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে। মুহূর্তের মধ্যেই সড়কের ওপর মাটি ও গাছপালা জমে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।সরেজমিনে দেখা যায়, সড়কের বড় একটি অংশ মাটির নিচে চাপা পড়েছে।

ফায়ার সার্ভিস কর্মীরা রাস্তা থেকে মাটি ও উপড়ে পড়া গাছপালা সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। তবে টানা বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার কাজে কিছুটা ধীরগতি ও বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।এ বিষয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন জানান, পাহাড় ধসের খবর পাওয়ার পরপরই আমাদের ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে। তবে পর্যাপ্ত যন্ত্রপাতির স্বল্পতার কারণে কাজ কিছুটা ধীরগতিতে এগোচ্ছে। সকাল ৯টা থেকে সড়কটি বন্ধ থাকায় গত ৪ ঘণ্টা ধরে যান চলাচল স্থবির হয়ে আছে। আমরা যত দ্রুত সম্ভব মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

স্থানীয় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন জানান, ভারী বৃষ্টির কারণে এই এলাকাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সকাল থেকেই যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম বিপাকে পড়েছেন। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও সহযোগিতা করছে।

​প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে, বৃষ্টি থামলে এবং দ্রুত মাটি অপসারণ করতে পারলে বিকেলের মধ্যেই সড়কটি পুনরায় যান চলাচলের উপযোগী হয়ে উঠবে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং পাহাড়ের মাটি নরম থাকায় ওই এলাকায় চলাচলকারী যানবাহন ও স্থানীয় বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Tags: টানা বর্ষণে পাহাড় ধস: কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেটের সৌন্দর্য ও জনবান্ধব কার্যক্রমের প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত
  • ‘অনুমতি ছাড়াই সিক্যুয়েল’-মুক্তির আগেই বিতর্কে কঙ্গনা রানাউতের ‘কুইন ২’
  • ​বরিশালের রসুলাবাদ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম স্বপন
  • চরভদ্রাসনে জাতীয়পল্লী উন্নয়ন দিবস নানা আয়োজনের উদযাপিত
  • বালিশ ছাড়া ঘুমালে কি কি উপকার পাবেন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম