Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৭ pm ০৭, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে একটি ফিলিং স্টেশনের ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে ৪ কোটি টাকা আত্মসাৎ এবং পাওনা টাকা চাইতে গেলে ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোহেল রানা, আলাল ও লিখন মিয়া তিনজনের নাম উল্লেখ করে ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী মো. বদরুদ্দোজা হায়দার।

অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তদের সঙ্গে তার প্রায় ১৫ বছরের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। তাদের যৌথ মালিকানায় ত্রিশালের বাগান এলাকায় একটি ফিলিং স্টেশন পরিচালিত হয়ে আসছে। অভিযোগকারী দাবি করেন, প্রধান অভিযুক্ত সোহেল রানা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের হিসাব না দিয়ে প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া তাকে ফিলিং স্টেশনে প্রবেশ করতেও বাধা দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, গত ২ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে পাওনা টাকা ও ব্যবসায়িক হিসাব চাইতে গেলে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে ধারালো রামদা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার মাথা, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এক পর্যায়ে তার বাম পায়েও কোপ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগকারীর দাবি।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে এবং প্রয়োজনে তা তদন্তে সহায়ক হতে পারে। অভিযোগকারী তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সোহেল রানা বলেন, “সে যদি প্রতিষ্ঠানের মালিকই হতো, তাহলে আমাকে হিসাব দিতে হতো না। মালিক হলে সে নিজেই প্রতিষ্ঠানে থাকতো। মারামারির ঘটনার দিন সে আমার নির্মানাধীন প্রতিষ্ঠানে এসেছিলেন। আমার কেয়ারটেকার, ম্যানেজার ও এক বড় ভাই বিষয়টি দেখেছেন কি হয়েছিল। সে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। আমিও তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি। এছাড়া তিনি আমার বিরুদ্ধে একাধিকবার ইউএনও ও র‍্যাব কার্যালয়েও এ ফিলিং স্টেশনের বিষয়ে অভিযোগ করেছেন।”

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর আহমেদ কে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেন নাই।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টানা বর্ষণে পাহাড় ধস: কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ
  • শ্রীমঙ্গলে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে র‌্যাবের হাতে গ্রেপ্তার যুবক
  • সদরপুরে আর্থিক সংকট ও মানসিক বিপর্যয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
  • বাংলাদেশ সেনাবাহিনীর ওপর জনগণ গভীর আস্থা ও বিশ্বাস রাখে: প্রধানমন্ত্রী
  • টানা বৃষ্টিতে মুম্বাইয়ে ভবন ধসে নিহত ৬, পাঁচজনই শিশু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম