Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকৃবির নবীন বরণে টিম উৎসবের বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩০ pm ০৭, জুলাই ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

‎বাকৃবি প্রতিনিধি:
‎
‎বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘টিম উৎসবের’ উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদীন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎টিম উৎসবের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. হুমায়ূন কবির এবং কৃষিতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান এবং নবীন শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
‎
‎গান, নাচ এবং নাটকের মতো নানা আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এক জমকালো পরিবেশে নবীনদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের একটি বিশেষ অংশ হিসেবে আয়োজিত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘের (বাউডিএস) রম্য বিতর্ক। বিতর্কের বিষয় ছিল – ‘কীভাবে জিতেছি ডাজেন্ট ম্যাটার, জিতেছি দ্যাটস দ্য ম্যাটার’।
‎
‎ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, ‘টিম উৎসব এবং ডিবেটিং সংঘের এই যৌথ আয়োজনের মাধ্যমে আজ প্রমাণিত হলো যে, লেখাপড়া ও গবেষণার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে নেই। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রেও নিজেকে সমৃদ্ধ করতে হবে। কারণ একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই।’
‎
‎সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, ‘খুব অল্প সময়ের প্রস্তুতিতে নবীন শিক্ষার্থীদের জন্য এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে, যার সম্পূর্ণ উপস্থাপনা ও পরিবেশনায় ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। আশা করি, আমাদের নতুন শিক্ষার্থীরা এই আয়োজনটি উপভোগ করবে এবং এটি তাদের স্মৃতিতে দীর্ঘদিন অমলিন থাকবে।’

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে র‌্যাবের হাতে গ্রেপ্তার যুবক
  • দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী
  • সদরপুরে আর্থিক সংকট ও মানসিক বিপর্যয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
  • বাংলাদেশ সেনাবাহিনীর ওপর জনগণ গভীর আস্থা ও বিশ্বাস রাখে: প্রধানমন্ত্রী
  • টানা বৃষ্টিতে মুম্বাইয়ে ভবন ধসে নিহত ৬, পাঁচজনই শিশু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম