Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে ২০ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৬ pm ০৬, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
মৌলভীবাজারে ২০ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার

মৌলভীবাজারে ২০ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রায় ২০ দিন ধরে নিখোঁজ থাকা গৃহবধূ জায়েদা বেগমের অর্ধগলিত মরদেহ মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী আলমঙ্গীর হুসেনকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (০৬ জুলাই) দুপুরে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমঙ্গীর হুসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহের সন্ধান পাওয়া যায়।
নিহত জায়েদা বেগম মুন্সীবাজার ইউনিয়নের সোনাটেকি গ্রামের হান্নান মিয়ার মেয়ে। বিয়ের পর তিনি স্বামী আলমঙ্গীর হুসেনের সঙ্গে করিমপুর গ্রামে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,প্রায় তিন সপ্তাহ ধরে জায়েদা বেগমের কোনো খোঁজ না পেয়ে তাঁর বাবার বাড়ির স্বজনেরা আলমঙ্গীরের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি দাবি করেন, জায়েদা বিদেশে চলে গেছেন। তবে বিদেশে যাওয়ার কোনো প্রমাণ দেখাতে না পারায় স্বজন ও স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়।
পরে জায়েদার পরিবারের সদস্যরা রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদেরও জানানো হয়। এরপর পুলিশ আলমঙ্গীর হুসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল আহমদ ও রুহুল আমীন বলেন,আলমঙ্গীর এলাকায় প্রচার করেছিলেন যে তাঁর স্ত্রী বিদেশে চলে গেছেন। কিন্তু এ বিষয়ে কোনো প্রমাণ দিতে না পারায় তাঁর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমঙ্গীর হুসেন তাঁর স্ত্রীর মরদেহ মাটিচাপা দেওয়ার স্থান দেখিয়ে দেন। তিনি এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার কথাও জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না,তা খতিয়ে দেখা হচ্ছে।
Tags: অপরাধঅর্ধগলিত মরদেহ উদ্ধারমরদেহ উদ্ধারমৌলভীবাজার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তৃতীয় বিয়েতে ব্যতিক্রমী সাজে আমির, নজর কাড়ল তার পায়ের রুপার নূপুর
  • ​ব্রাহ্মণপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা
  • রাণীশংকৈলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • দেলদুয়ারে মোহাম্মদ হেলালুজ্জামানকে আবারও চেয়ারম্যান হিসেবে চান স্থানীয়রা
  • ব্র্যাক ব্যাংক মিরপুর উপ-শাখার বিশেষ আয়োজন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম