(বরিশাল) সংবাদ দাতা:
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
এ-উপলক্ষ্যে ৬ জুলাই সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়
র্যালিটি উপজেলা চত্বর সহ পৌরসভা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী পরবর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন ( খান) বাবলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি আক্তার, কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোঃ ইছা,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন, প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সমবায় সমিতির সদস্য, সমবায়ী, ঋণ গৃহীতারা।
আলোচনা সভায় বক্তারা গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম জোরদারে পল্লী উন্নয়ন বোর্ডের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে গাছের চারা এবং ঋণের চেক বিতরণ করা হয়।

