Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বান্দরবান-থানচি সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৯ pm ০৬, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
বান্দরবান-থানচি সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ

বান্দরবান-থানচি সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ

মোহাম্মদ আলম বান্দরবান প্রতিনিধি:
টানা বৃষ্টির কারণে বান্দরবান-থানচি সড়কে বিভিন্ন স্থানে পাহাড় ধসে পড়েছে। এতে জেলা সদরের সাথে থানচি উপজেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। 
বান্দরবান-থানচি সড়ক ও বান্দরবান-রুমা সড়কের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে সড়কের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে চিম্বুক-নীলগিরি অংশের পোড়া বাংলা এলাকায় প্রায় ১০০ মিটার সড়ক ধসে গেছে। নীলগিরি, নীলদিগন্ত ও বলিপাড়া এলাকাতেও বেশি ধসের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, ৮ দিনের ভারী বৃষ্টির পর বেশিরভাগ এলাকা প্লাবিত হয় এবং ধসের কারণে জেলার কয়েকটি সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জীবননগর এলাকায় সকালে বড় আকারের পাহাড় ধসে উপজেলায় প্রবেশের পথ বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইসিবি সড়কটি যান চলাচলের উপযোগী করতে কাজ করছে। আজ বান্দরবান থেকে ওয়াই-জংশন অংশে কাজ চলছে, আগামীকাল আরও টিম যোগ দেবে বলে জানিয়েছেন ওয়ারেন্ট অফিসার রাহুল হাসান। সড়কের উপর বিদ্যুতের তার পড়ে থাকায় কাজে কিছুটা অসুবিধা হচ্ছে।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন জানিয়েছেন, জেলার সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে কাজ চলছে। রুমা-থানচি রুটে সড়ক বন্ধ থাকায় বিকল্প হিসেবে সাঙ্গু নদীপথে ইঞ্জিনচালিত নৌকার ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা রিং ত্লাং বম জানান, ধসের কারণে সড়কে কোনো যানবাহন চলছে না। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী মাটি সরানোর কাজ করছে। তবে মেরামত শেষ হতে কতদিন লাগবে তা এখনই বলা যাচ্ছে না।
বর্ষায় বান্দরবানের পাহাড়ি সড়ক অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, টানা অতিবৃষ্টি, পাহাড়ি বন ধ্বংস ও অপরিকল্পিত উন্নয়নের কারণে ভূমিধসের ঝুঁকি বেড়েছে।
তাই বান্দরবান-থানচি রুটে যারা যাতায়াত করছেন, পাহাড় ধসের কারণে রাস্তায় মাটি-পাথর থাকায় সাবধানের সাথে চলার অনুরোধ রইল। আবহাওয়া খারাপ থাকলে অতি প্রয়োজন ছাড়া এই রুটে ভ্রমণ এড়িয়ে চলুন।
Tags: টানা বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কাথানচিবান্দরবান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাইকগাছায় সরকারি ভিপি সম্পত্তি দখল করে বিলাসবহুল ভবন নির্মাণের অভিযোগ
  • সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে চীনের বিরুদ্ধে ক্ষোভ প্রতিবেশী দেশগুলোর
  • নওগাঁর পত্নীতলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
  • শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম