মো আলম, বান্দরবান প্রতিনিধি:
সকাল থেকে বান্দরবান জেলায় মুষলধারে ও ঘন টানা বৃষ্টির কারণে জেলার পাহাড়ি এলাকাগুলোতে মাটি নরম হয়ে পাহাড় ধসের সম্ভাবনা প্রবলভাবে দেখা দিয়েছে।
আবহাওয়া অফিস ও স্থানীয় বিশেষ করে বান্দরবান পৌরসভার যেকোনো আশপাশের পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপূর্ণ ঢালু এলাকায় বসবাসকারীদের অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে।
পাহাড়ের ঢালে, ঝুঁকিপূর্ণ বাড়ি ও কাঁচা পথের পাশে কেউ অবস্থান করবেন না। রাতে বৃষ্টি বাড়লে নিরাপদ আশ্রয়কেন্দ্র বা আত্মীয়-স্বজনের পাকা বাড়িতে চলে যান। শিশু ও বয়স্কদের বিশেষভাবে খেয়াল রাখুন।
কোনো ধরণের পাহাড় ধসের শব্দ বা মাটি সরে যাওয়া দেখলে দ্রুত ৯৯৯ বা উপজেলা কন্ট্রোল রুমে জানান। বৃষ্টি কমা পর্যন্ত অপ্রয়োজনে পাহাড়ি রাস্তা ও ঝিরিপথে চলাচল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।
সবাই নিরাপদে থাকুন, অন্যদেরকেও সতর্ক করুন।

