Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুন্দরগঞ্জে এনসিপির ৬৮ সদস্যের উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৮ pm ০৫, জুলাই ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬৮ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জেলা কমিটি। নবগঠিত কমিটিতে মো. আল শাহাদাত জামান জিকোকে আহ্বায়ক, মো. আশানুর রহমানকে সদস্যসচিব এবং মো. আজিজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাতে জেলা এনসিপির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি ও সদস্যসচিব রাহাত ইবনে শহীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছয় মাসের জন্য এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে উপজেলা পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে মো. লুৎফর রহমান বকশীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া মো. আনারুল হক সরকার, দিলশাদ উর্মি, মো. ফারুকুল ইসলাম, মো. আব্বাস আলী, মো. আবদুর রাজ্জাক, মো. ফরিদুল ইসলাম মাসুদ, মো. মকবুল হোসেন ও মো. রোকনুজ্জামান আকন্দকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে মো. আলমগীর হোসেন আলমকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। পাশাপাশি নয়জন যুগ্ম সদস্যসচিব, নয়জন সহ-সাংগঠনিক সম্পাদক এবং মো. বেলাল হোসেন বিপুলকে জুলাই অভ্যুত্থান ও মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন পর্যায়ে আরও ৪০ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ জুন সুন্দরগঞ্জ উপজেলা এনসিপির বর্ধিত সভায় উপজেলা পর্যায়ে সংগঠন সম্প্রসারণ, নতুন আহ্বায়ক কমিটি গঠন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে পূর্বের সমন্বয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।

Tags: উপজেলাএনসিপিসুন্দরগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ আহত ৮
  • ট্রাম্প–পুতিন–জেলেনস্কির ফোনালাপ: যুদ্ধবিরতির নতুন কূটনৈতিক বার্তা
  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এলো রহস্যময় ৬ গোলাকার বস্তু
  • প্রতিটি অঞ্চলের সক্ষমতা বিবেচনায় বাজেট: অর্থমন্ত্রী
  • শেরপুরে ভিক্ষুক পুনর্বাসনে নগদ অর্থ ও উপকরণ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম